রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

প্রেমিকার ঘরে মধ্যরাতে চাচাতো ভাই, ছুরিকাঘাতে হত্যা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৩৩ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ঘরে ঢুকে প্রেমিকার চাচাতো ভাইকে দেখে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রেমিক। বুধবার মধ্যরাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতককে আটক করেছে। হত্যাকান্ডের শিকার সুমন মিয়া (২৬) বেতবাড়িয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর পর পুলিশ অভিযুক্ত নজরুল ইসলাম (৪৪) কে আটক করেছে। নজরুল গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, নজরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে হলেও তিনি বর্তমানে সাভারে থাকেন। তার স্ত্রী ও দুই ছেলে আছেন। তার সঙ্গে বেতবাড়িয়া এলাকার সুরমা আক্তার পাখির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। তিনি আরো জানান, পুলিশের কাছে আটকের পর প্রাথমিক অবস্থায় নজরুল জানিয়েছেন বেতবাড়িয়ার সুরমা আক্তার পাখি নামের এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। গত আড়াই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। সে মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়াতে আসতেন। 

নজরুল খবর পায় পাখি তার চাচাতো ভাই সুমনের সঙ্গেও প্রেম করে। পাখিকে হত্যার উদ্দ্যেশে বুধবার ভোরে সে ছুরি নিয়ে পাখির ঘরে ঢুকে। এ সময় পাখির সঙ্গে তার চাচাতো ভাই সুমনকে দেখে ক্ষিপ্ত হয় নজরুল। এক পর্যায়ে সে নজরুলকে ছুরিকাঘাত করে। 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit