সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চৌগাছায় সড়কের দুই পাশে তালের চারা রোপণ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইভাই

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৭৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিজেদের উদ্যোগে সরকারি সড়কের দুই পাশে তালের চারা রোপণ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই আলামিন হোসেন ও জহির রায়হান। তারা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ে ক্লাশ বন্ধ তাই বাড়ীতে এসে নিজেদের উদ্যোগে সংগ্রহ করেন প্রায় ১ হাজার তালের চারা। বুধবার (২৬ জুন) তারা দুই ভাই উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তার দুই পাশে, পতিতজমি ও জমির আইলে রোপন শুরু করে তালের চারা। এ খবর পেয়ে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান লোকজন নিয়ে তাদের সাথে যোগদেন। পরে সবাই মিলে প্রায় ১ হাজার তালের চারা রোপন করেন।

আলামিন হোসেন ও জহির রায়হান পিতা ইদ্রিস আলী জানান, ছেলেরা বিশ্ববিদ্যাল থেকে বাড়ীতে এসে গ্রামের বিভিন্ন বাড়ী পাড়া-মহল্লাহ থেকে তালের চারা সংগ্রহ করতে থাকে। আমি জানতে চাইলে তারা বলে রাস্তার দুই ধার দিয়ে তারা গাছের চারা গুলো লাগিয়ে দেবে। আমি তাদের বলি পাগলামি করার দরকার নেই। জবাবে তারা বলে তাল গাছ থাকলে বজ্রপাতে মানুষের মৃত্যু কমে আসবে। পরে আমিও তাদের সাথে এ কাজে যোগ দিই। সারিবদ্ধ ভাবে সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি আরো বলেন খবর পেয়ে অংশ নেন জনপ্রতিনিধি সহ এলাকার সাধারণ মানুষ। এরকম একটি ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যোগ দিতে পেরে উচ্ছ্বাস ছিল তাদের চোখে মুখে। বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আজাদ হোসেন, হাবিবুর রহমান সহ অন্যরা।

তালের চারা রোপনের উদ্যোক্তা কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলামিন হোসেন ও জহির রায়হান বলেন, দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা যখন বেড়েই চলেছে ঠিক তখনই আমরা দুইভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বজ্রপাত নিরোধী বৃক্ষ তালগাছ রোপনের উদ্যোগ নিয়েছি। গ্রামের সড়ক ও পতিত জমিতে পর্যায়ক্রমে প্রায় ১ হাজার তাল গাছের চারা রোপণ করা হয়েছে। এ কর্মসুচি অব্যহত থাকবে। ইতিমধ্যে এ কর্মসুচিতে আমাদের সাথে যোগ দিয়েছেন জনপ্রতিনিধি সহ এলাকার সাধারণ মানুষ। সেই জন্য এ কাজটি আমাদের জন্য অনেকটা সহজ হবে।

সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বলেন, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার যুবকদের মধ্যে থেকে আলামিন হোসেন ও জহির রায়হানের তালগাছ রোপণের উদ্যোগকে আমি স্বাগত জানাই। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এই কল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করছি তাদের দেখে অন্য এলাকায় তাল গাছের বীজ রোপণে যুবকরা উৎসাহিত হবে।

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit