সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ভাইস-চ্যান্সেলর নেই ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৪টি, যার মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে ১০৫টিতে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৭টিতে ভাইস-চ্যান্সেলর ও ৩৪টিতে ট্রেজারার পদ শূন্য রয়েছে। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।

ঝিনাইদহের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য আছে আছে ৫ হাজার ১৮৪টি বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের শূন্য পদগুলোর মধ্যে ১ হাজার ৯৮১টি পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে ৭৯ জন সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরবর্তী শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit