বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

লিচু খাওয়ার উপকারিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হালকা গোলাপি আর ভেতরে সাদা রঙের এই ফলটি দেখতে খুবই লোভনীয়।  গ্রীষ্মকালীন এ ফলটির রয়েছে নানা উপকারী গুণ। এ উপকারী গুণ পেতে গরমের এ সময়টাতে আপনি অবশ্যই লিচু খেতে পারেন।

লিচুর উপকারিতায় প্রথমেই যা বলা যায় তাহলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এতে থাকা পটাশিয়াম হার্টবিট ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
  
লিচুর ফিনলিক যৌগ ওজন নিয়ন্ত্রণ এবং লিভারের সুরক্ষা নিশ্চিত করে। টাইপ-২ ডায়াবেটিসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
 
ফাইবারসমৃদ্ধ এই ফলটি খেলে হজম শক্তি বৃদ্ধির পাশাপাশি কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং অন্ত্রের গতিবিধি উন্নত করে। এছাড়া  ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে এবং অক্সিডেটিভ ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিচু।
 
লিচুর থিয়ামিন ও নিয়াসিন নামে উপাদান শরীরের মেটাবলিজম বাড়ায়। তাই ওজন কমাতেও দারুণ সাহায্য করে এ ফলটি। কমায় ক্যানসারের আশঙ্কাও। তাই এ মৌসুমে মৌসুমী এ ফলটি খেতে ভুলবেন না যেন!

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit