সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল ‘যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ’ ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

স্পিকারের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তাঁরা শিশু অধিকার, শিশু অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের পথশিশুদের সামগ্রিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, পিতা-মাতা ও অভিভাবকবিহীন পথশিশুরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

স্পিকার বলেন, পথশিশুদের কাউন্সেলিং করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে সচেষ্ট হতে হবে। ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন, কোভিড পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি এসময় স্পিকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit