শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে অস্ট্রেলিয়ার পোস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে প্রথমাবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। তাদের জয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের সুপার এইট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।

বিদায় নিশ্চিতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়া তাদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের।

সেখানে বলা হয়, ‘এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। ক্রিকেটে ফলাফল সবসময়ই অপ্রত্যাশিত। অস্ট্রেলিয়া দলকে সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।’

আজ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য।আফগানিস্তানকে ১২.১ ওভারের মধ্যে হারাতে পারলে রান রেটের হিসেবে সেমিফাইনালে যেত বাংলাদেশ।

এ ছাড়া যেকোনো ব্যবধানে বাংলাদশ আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে যেত অস্ট্রেলিয়া। তবে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit