রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

তোশাখানা মামলা দ্রুত শুনানির জন্য সুপ্রিমকোর্টে ইমরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলোচিত তোশাখানা মামলায় দ্রুত শুনানির জন্য সুপ্রিমকোর্টে আবেদন করেছেন জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি বছরের এপ্রিলে তোশাখানা দুর্নীতি মামলায়  ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট। এরপর থেকে এই মামলায় স্থিতাবস্থা চলছে।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী কেনাকাটায় দুর্নীতি করেছেন তিনি। বিদেশ সফরের সময় বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া এসব উপহার সামগ্রীর মূল্য ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপির বেশি।  আর এসব তিনি নামমাত্র মূল্যে কিনেছেন।

নির্বাচন কমিশন (ইসিপি) রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী সম্পর্কে ইমরানের বক্তব্যকে ‘মিথ্যা বিবৃতি ও ভুল ঘোষণা’ বলে অভিহিত করে। একইসঙ্গে দেশটির সংবিধানের ৬৩(১)(পি) অনুচ্ছেদের অধীনে তাকে নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণা করে। তবে ইমরান এবং তার দল বরাবরই জানিয়ে আসছে, নির্বাচনের বাইরে রাখতেই উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে নির্বাচন কমিশন।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit