রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া অবহেলিত ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন॥ এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ

রাফাতে ইসরায়েলি সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষ চলাকালে গ্রস মালকিয়া নামে এক সেনা নিহত হয়েছেন। ২৫ বছর বয়সী মালকিয়া ইসরায়েলি সেনাবাহিনীর ২০৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ট্যাংক দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।

মালকিয়া মরণোত্তর সার্জেন্ট-মেজর পদে উন্নীত হয়েছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, রাফাহতে একটি অপারেশন চলাকালীন ট্যাংক দুর্ঘটনায় মালকিয়া প্রাণ হারান।

এই ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজার সীমানায় পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে ৩১৫-তে দাঁড়িয়েছে। এই নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, যিনি জিম্মি উদ্ধারের মিশনে নিহত হন। 

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়, যার ফলে ১২০০ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত এবং সাড়ে ৮৫ হাজারের বেশি আহত হয়েছেন। এছাড়া এই সংঘাতে ইসরায়েলের ৩১৫ সেনা প্রাণ হারিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit