রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

‘সরকার বিরোধীদের জীবন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : সরকার বিরোধীদের জীবন এখন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন। রোববার (২৩ জুন) বিকেলে নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম ৯ আসনে (কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার) বিগত আন্দোলন সংগ্রামে মিথ্যা মামলায় কারাবরণকারী ও হামলা মামলার শিকার দুই শতাধিক বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিগত ডামি নির্বাচনের আগে দেশের ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির বলিষ্ঠ নেতাকর্মীদের টার্গেট করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছিল আওয়ামী লীগ। এখনো তারা কারাগারগুলো বিএনপির নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ করে রেখেছে। অবৈধ দখলদার সরকার তাদের দখলদারিত্ব ধরে রাখার জন্য পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। সরকার বিরোধীদের জীবন এখন রাষ্ট্রীয় বন্দুকের নলের নিচে বন্দি। বর্তমানে প্রত্যেকটি কারাগার হচ্ছে শেখ হাসিনার বন্দিশালা।

তিনি আরও বলেন, এই অবৈধ সরকার তাদের ক্ষমতা ধরে রাখার জন্য অসংখ্য গণতন্ত্রকামী মানুষকে গ্রেফতার করেছে। রাষ্ট্রযন্ত্র দিয়ে জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার। এখানে আইন কানুন কোনো কিছুর দরকার নেই। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বললেই তাকে কারাগারে থাকতে হচ্ছে। দেশে এখন জঙ্গলের শাসন চলছে। এভাবে দেশ চলতে পারে না। জনগণের শক্তির কাছে অচিরেই এই সরকারকে মাথানত করতে হবে।

আবুল হাশেম বক্কর বলেন, রাজনীতি করলে গ্রেফতার হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু নির্যাতন ও অত্যাচার যেভাবে সীমা ছাড়িয়ে গেছে এটা সহ্য করা যায় না। তারপরও আমাদের নেতাকর্মীদের মনোবল হারায়নি। তারা আশায় আছে, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করবে। জনগণের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারবে না। তারেক রহমান হতাহত ও নির্যাতিতদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা আরও ত্যাগ শিকারের জন্য শপথ গ্রহণ করেছেন।

চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মন্জুর আলম মন্জুর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit