সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

‘সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে’, বললেন রশিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ দুটি বিশ্বকাপেই অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ তৈরি হলেও শেষমেশ আফসোসই সঙ্গী হয়েছিল আফগানিস্তানের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ৪ রানে হারের পর ওয়াংখেড়েতে আফগানদের জেতা ম্যাচ এককভাবে কেড়ে নিয়েছিলেন অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে এবার সেটা পারেনি অজিরা।

অবশেষে অজিদের ২১ রানে হারিয়ে নিজেদের প্রথম জয়টা পেয়ে গেছে আফগানরা। গড়েছে একাধিক রেকর্ড। যা তাদের স্বপ্ন দেখাচ্ছে সেমিফাইনালে খেলার। এমন জয়ে উচ্ছ্বাসিত আফগান অধিনায়ক রশিদ খানও। জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন এটা কেবল শুরু।

ম্যাচে অজিদের ১৪৯ রানের লক্ষ্য ছুড়ে তাদের ১২৭ রানে অলআউট করে দিয়েছে আফগানরা। তুলেছে অজিদের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম জয়। যাকে নিজেদের সেরা জয় হিসেবেই মানছেন আফগান অধিনায়ক রশিদ। বলেন, ‘দল এবং জাতি হিসাবে আমাদের জন্য একটি বিশাল জয়। অস্ট্রেলিয়াকে হারানো একটি দুর্দান্ত অনুভূতি। এটি এমন কিছু যা আমরা মিস করেছিলাম, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়াতে ২০২২ বিশ্বকাপেও।’

অজিদের বিপক্ষে প্রথম জয় ও সেমিতে খেলার সম্ভাবনা নিয়ে রশিদ বলেন, ‘আমাদের এই জয় বিশ্বজুড়ে আমাদের ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফগানরা যেখানেই থাকুক না কেন, এই জয়টা তারা খুব দুঃখজনকভাবে মিস করেছে। এটা আমাদের জন্য কেবল শুরু। আমাদের সেমিফাইনালে যাওয়ার সব সম্ভাবনা আছে।’

আগামী ২৫ জুন বাংলাদেশের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তান। যেখানে জিততেই হবে তাদের। তবে তার আগে যদি অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয় তাদের শেষ ম্যাচে তাতে আফগানদের সমীকরণটা আরও সহজ হয়ে যাবে। তবে সেটি না হলে অজিরা জিতলেও নেট রান রেটের হিসেব কষে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে আফগানরা। যা হয়তো তাদের এগিয়ে দিতে পারে সেমির পথে। তবে অজিরা ভারতের বিপক্ষে হেরে বসলে অবশ্য তখন সুযোগটা তৈরি হবে বাংলাদেশেরও।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit