সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

হিজাব নিষিদ্ধ করল তাজিকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব পরিধান নিষিদ্ধ করে সংসদে আইন পাস করেছে মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ তাজিকিস্তান। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটি গত বৃহস্পতিবার (২০ জুন)  মজলিশি মিলিতে (পার্লামেন্টের উচ্চকক্ষ) সংসদ সদস্যদের ভোটে হিজাব নিষিদ্ধ করে আইন পাস করা হয়। এর আগে গত ৮মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিশি নামোইয়ানদাগনে পাস হয়েছিল বিলটি।  

মসলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হিজাব পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়, এর সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে। এই আইন অমান্য করলে আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে।  

তাজিক সংবাদ সংস্থা এশিয়া-প্লাস নিউজ জানাচ্ছে, নতুন আইনে নিষিদ্ধ ধর্মীয় পোশাক পরা ব্যক্তিদের ৭ হাজার ৯২০ সোমোনি (প্রায় ৭০০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয় এমন কোম্পানিগুলোকে ৩৯ হাজার ৫০০ সোমোনি (৩ হাজার ৫০০ ডলার) জরিমানা দিতে হবে। এছাড়া সরকারি কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা এই আইন লঙ্ঘন করলে ৫৪ হাজার থেকে ৫৭ হাজার ৬০০ সোমোনি (৪ হাজার ৮০০-৫ হাজার ১০০ ডলার) জরিমানা দিতে হবে।

তাজিকদের নিজ সংস্কৃতির প্রতি অনুরাগী করতে এবং সালাফিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এর আগে দাড়ি রাখার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল দেশটির সরকার। ২০০৯ সালের তথ্যানুসারে দেশটির ৯৮ শতাংশ লোক মুসলমান। এদের মধ্যে ৯৫ শতাংশ সুন্নি এবং ৩ শতাংশ শিয়া মুসলমান।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit