শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চাইলেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।’ 

শনিবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর এভারকেয়ার হাসাপাতালে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

এদিকে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা চলছে।’

বিএনপির একটি সূত্র জানিয়েছে, হৃদরোগ সংক্রান্ত জটিলতা নিয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। হৃদস্পন্দন কমে গেছে। রক্তচাপেও সমস্যা আছে। 

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি তার চিকিৎসা নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। এসময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। 

গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’য় হঠাৎ খালেদা জিয়ার শ্বাস কষ্ট বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচবি রুহুল কবির রিজভী দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকয়োর হাসপাতালে যান। বাদ যোহর তিনিসহ নেতা-কর্মীরা খালদো জিয়ার রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়ায় অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit