শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দুই কোটি না দিলে যৌন হেনস্থার মামলায় ফাঁসানোর হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬০ Time View
People react following an Israeli strike that hit a tent camp, amid the ongoing conflict between Israel and Hamas, in Al-Mawasi area in western Rafah, in the southern Gaza Strip, June 21, 2024. REUTERS/Mohammed Salem TPX IMAGES OF THE DAY

আন্তর্জাতিক ডেস্ক : দুই কোটি রুপি না দিলে ফাঁসানো হবে যৌন হেনস্থার মিথ্যা মামলায়! ধর্ষণ এবং যৌন হেনস্থার মামলায় গ্রেফতার হওয়া ভারতের কর্নাটকের সাবেক জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্নার ভাই সুরজকে এমনই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা কর্নাটক বিধানসভার জেডিএস সদস্য সুরজ এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।

সুরজের পক্ষে তার সহকারী শিবকুমার এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। এক্ষেত্রে শিবকুমার অভিযোগ করেছেন জেডিএসের যুব শাখার কর্মী চেতন কেএস এবং তার শ্যালকের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে যে, রাজনৈতিক কর্মকাণ্ডের উছিলায় সুরজের সঙ্গে পরিচিতি বাড়ান চেতন। ‘সুরজ রেভান্না ব্রিগেড’ নামে একটি মঞ্চও গড়েছিলেন তিনি।

এর পরে প্রজ্বলের নারী কেলেঙ্কারি নিয়ে হইচই শুরু হতেই চেতন পরিস্থিতি বুঝে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগের তাঁকে ফাঁসানোর হুমকি দিতে থাকেন।

পুলিশকে সুরজ জানিয়েছেন, প্রথমে তার কাছে পাঁচ কোটি রুপি চেয়েছিলেন চেতন। পরে সেই দাবি কমে দুই কোটিতে দাঁড়ায়।

প্রসঙ্গত, একাধিক নারীকে যৌন নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসার পরে গত মাসে গ্রেফতার করা হন সুরজের বড় ভাই প্রজ্বল। তিনি এখন জেলবন্দি।

আরেক নির্যাতিতাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় প্রজ্বল-সুরজের বাবা তথা কর্নাটকের সাবেক মন্ত্রী এইচডি রেভান্নাকেও। তবে পরে জামিনে মুক্তি পান তিনি।

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit