শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ভারতের বিপক্ষ সৌম্য ফিরলে বাদ পড়বেন কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : সুযোগ পেলেও বিশ্বকাপ যাত্রা শুভ হয়নি সৌম্যর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ০ রানে আউট হন। এরপর আর একাদশে জায়গা হয়নি। কিন্তু শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে জায়গা হতে পারে এই বাঁহাতি ওপেনারের- এমন কথাই শোনা যাচ্ছে অনেকের মুখে।

তবে প্রশ্ন হচ্ছে, সৌম্য দলে ফিরলে বাদ পড়বেন কে? এক্ষেত্রে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তানজিদ হাসান তামিমের নাম। কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যর্থই বলা চলে এই ওপেনারকে। ৫ ম্যাচের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫ ছাড়া একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি। সবশেষ নেপাল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে টানা ০ রানে সাজঘরে ফেরেন এই বাঁহাতি।
 
আরেক ওপেনার লিটন দাসও এখন পর্যন্ত টুর্নামেন্টে তেমন কোনো বড় অবদান রাখতে পারেননি। বিশেষ করে লিটনের পারফরম্যান্স এখন দলের জন্য বড় চিন্তার কারণ। তারপরও লিটনের বাদ পড়ার সম্ভাবনা কম। কারণ তাকে বাদ দিলে একজন উইকেটরক্ষক নিতে হবে। সেক্ষেত্রে অবশ্য বিকল্প হতে পারেন জাকের আলী।
 
তবে ধারণা করা হচ্ছে, লিটনের অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখবে। এছাড়া পেস বিভাগের শক্তি বাড়াতে যুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। সেক্ষেত্রে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে শেখ মেহেদীর।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান/শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
 
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সুরিয়াকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit