বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিয়ের পরেও স্ত্রীর সঙ্গে কেন ডেটিং করবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিয়ের আগে দুইজন একে অপরের সঙ্গে বাইরে দেখা করতেন। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতেন। অথচ বিয়ের পরে সেসব সম্পর্ক থেকে প্রায় উধাও হয়েছেন। সারাদিন একে অপরের সঙ্গে থাকেন, তাই আলাদা করে সময় বের করার ইচ্ছাও হয় না। এদিকে সম্পর্কের উষ্ণতা যে দিন দিন ফুরাচ্ছে, সেদিকে খেয়াল আছে?

বিয়ের পরেও প্রয়োজন ডেটিং

বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের পরেও একে অপরের সঙ্গে সময় কাটাতে ম্যাজিকাল ডেট প্ল্যান করুন। তাতে সম্পর্কের নানা সমস্যা মিটবে সহজে। এমনকি ভালোবাসাতেও ভাটা পড়বে না। প্রতি সপ্তাহে একে অপরের সঙ্গে আলাদা সময় কাটাতে না পারলেও মাসে অন্তত ১-২টি ডেট প্ল্যানিং করুন। তাতেই কাজ হবে।

কমিউনিকেশন উন্নত হবে

সঙ্গীর সঙ্গে ডেটে গেলে বা অনেকটা কোয়ালিটি সময় একসঙ্গে কাটালে আপনাদের কমিউনিকেশন উন্নত হবে। বাড়ির চৌহদ্দিতে বসে যে কথা একে অপরকে বলতে পারেন না, সেই কথা খুব সহজেই বাইরে বলতে পারবেন। আর চারপাশের পরিবেশ আপনাদের মন ভালো রাখতে সাহায্য করবে।

দুশ্চিন্তা কমবে

সম্পর্কেরও একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে ডেটিংয়েই হবে মুশকিল আসান। রোজকার কাজের চাপ থেকে বেরিয়ে সপ্তাহান্তে দুজন কোথাও ঘুরে আসুন। একসঙ্গে অনেকটা সময় কাটান। গল্প করুন। আড্ডা দিন। দেখবেন পিঠ থেকে দুশ্চিন্তার ভার অনেকটাই কমে গিয়েছে।

বিশ্বাসের সেতু মজবুত হবে

একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো উচিত। তাতে আপনাদের বিশ্বাস-ভরসার সেতু আরও মজবুত হবে। সঙ্গীকে মনের কথা খুলে বলতে পারলে আপনারও ভালো লাগবে। তাঁর প্রতি বিশ্বাসের স্থানটি আরও মজবুত হবে। আর তাতেই দাম্পত্যে উষ্ণতা থাকবে অটুট। কোনও সমস্যাই হবে না।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit