শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে গ্রিসের কয়লাবাহী জাহাজটি ডুবে গেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ ‘টিউটর’ লোহিত সাগরে ডুবে গেছে। গত এক সপ্তাহ আগে এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য অপারেশন গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করে। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, জাহাজটি সর্বশেষ যে স্থানে দেখা গিয়েছিল সেখানে ধ্বংসাবশেষ এবং তেল পাওয়া গেছে। সংস্থাটি উল্লেখ করেছে যে, জাহাজটি সম্ভবত ১৪’’ ১৯’এন০৪১’’১৪’ই অবস্থানে ডুবে গেছে এবং অন্যান্য জাহাজগুলোকে ওই এলাকায় সতর্কতা অবলম্বন করতে বলেছে।

লোহিত সাগরের হোদাইদাহ বন্দরে গত ১২ জুন গ্রিসের টিউটর জাহাজে ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী রিমোট কন্ট্রোল নৌকা আঘাত হানে। এরপর জাহাজটিতে পানি উঠতে শুরু করে। আঘাতের সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন।

এর আগে, গত ২ মার্চ হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪১ হাজার টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ মালিকানাধীন রুবিমার জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান–সমর্থিত হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit