বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

২১ বাংলাদেশিসহ সৌদিতে ৫৫০ হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর হজে গিয়ে গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত ২১ বাংলাদেশি মারা গেলেন। এদিকে, প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের চলতি বছরের হজে মোট মৃত্যু হয়েছে ৫৫০ জনেরও বেশি হজযাত্রীর।

আরব কূটনীতিকের বরাতে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন ও বাংলাদেশী হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট ২১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩ জন। মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।

এবছর হজে সব থেকে বেশি মারা গেছেন মিশরের নাগরিক। সৌদিতে হজ করতে এসে ৩২৩ জন মিসরীর মৃত্যু হয়েছে। এছাড়া জর্ডানের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।

প্রসঙ্গত, সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদিতে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

এদিকে, হজ শেষে বৃহস্পতিবার থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit