রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বর্জ্য নিষ্কাশনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে কল দেয়ার অনুরোধ মেয়রের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : বর্জ্য নিষ্কাশনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) নিয়ন্ত্রণ কক্ষে কল দেওয়ার অনুরোধ জানিয়ে মেয়র ফজলে নূর তাপস বলেন, আমাদের কাউন্সিলররা প্রতিনিয়ত চিরুনি অভিযান চালাচ্ছে। প্রতিদিনের ময়লা আমরা প্রতিদিনই পরিষ্কার করছি। কিন্তু, তারপরেও কেউ ময়লা দেখলে করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষে কল দেওয়ার অনুরোধ রইলো। 

মঙ্গলবার (১৮ জুন) বিকালে সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ফোন পাওয়ার ৭২ ঘণ্টার ভেতরে কোরবানির পশুর ময়লা এবং পশুর হাটের ময়লা পরিষ্কার করব।

মেয়র আরও বলেন, করপোরেশনের পক্ষ থেকে সব জায়গায় এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার বাড়িতে জীবাণু নাশক পাউডার, স্যাভলন দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সফলভাবে ঈদের বর্জ্য অপসারণ কাজ চলমান রেখেছি।

হটলাইন নাম্বার হলো-01709900888 ও 02223386014

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit