রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীসহ ট্রলারডুবি, নিহত ১১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের দক্ষিণ ইতালি উপকূলে দুটি ট্রলার ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই দুই ঘটনায় ৬৪ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ। এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। খবর আল জাজিরা’র।

জার্মান দাতব্য সংস্থা রিসকিউশিপ জানিয়েছে, গত সোমবার ল্যাম্পেডুসা দ্বীপের কাছে তারা একটি ডুবন্ত কাঠের নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করেছেন। এ সময় নৌকার নীচের ডেকে ১০ জনের মরদেহ পাওয়া গেছে। সংস্থাটি বলছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের সোমবার স্থানীয় সময় সকালে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের পর তাদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতদের ল্যাম্পেডুসা দ্বীপে নেয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। এতে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসীরা ছিলেন। তবে কোন দেশের কত যাত্রী ছিলেন, তা জানানো হয়নি।

একই দিনে পৃথক আরেক নৌকাডুবির ঘটনায় ৬৪ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে এই ঘটনা ঘটে। মেডেসিনস সানস ফ্রন্টিয়েরস (এমএসএফ) নামে একটি সংগঠন এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের সবাইকে তীরে নেয়ার পর একজন মারা যান বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। 

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit