রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২২২ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস, প্রাইভেটকার ও ব্যাটারীচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) ও একই গ্রামের কুটি মিয়ার ছেলে সাহেব আলী শেখ (৫০)।

মারাত্মক আহত পাপ্পু শেখ (১৮) ও সাবিনাকে (১৮) মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শিশু জান্নাতিকে (১০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার চরপ্রসন্নদী এলাকায় পৌঁছালে একটি ব্যাটারী চালিত ইজিবাইককে সাইড দিতে গেলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। প্রাইভেটকার ও ইজিবাইকটি দুমড়ে মুচড়ে  মহাসড়কের পাশে খাঁদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হন।

পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাজিব শেখ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাহেব আলী মারা যান। মারাত্মক আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং  রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit