মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চলছে পশু কোরবানি। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় কুরবানি। 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দিন কসাই না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি তারাই মঙ্গলবার কুরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কুরবানি দিচ্ছেন দ্বিতীয় দিন।

ইসলামের শরীয়ত মতে, কোরবানির পশু জবাই করার সময় থাকে তিনদিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সামর্থ্য অনুযায়ী কুরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কুরবানি করা সম্ভব না হলে, ঈদের পরের দুদিন পশু কুরবানি করা যায়।

সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারা দেশে এবার কুরবানির ঈদে মোট ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদি পশু বিক্রি হয়েছে। যা গত বছরের চেয়ে ১১ লাখ ৭৮ হাজার ২২৮টি বেশি। 

অধিদপ্তরের তথ্যানুসারে, এবার সবচেয়ে বেশি  ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এ বছর  ঢাকায় ২৫ লাখ ২০ হাজার, চট্টগ্রামে ১৯ লাখ ৭৪ হাজার আর রাজশাহীতে ২৩ লাখ পশু বিক্রি হয়। গত বছর কোরবানির ঈদে ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি হয়।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit