বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ইউক্রেন শান্তি-বিবৃতিতে ৮০টির বেশি দেশ, নেই ভারত-সৌদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতার প্রতি একাত্মতা প্রকাশের মধ্যদিয়ে শেষ হয়েছে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলন। রবিবার দুইদিনব্যাপী শান্তি সম্মেলনে যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ভোগান্তির জন্য রাশিয়াকে দায়ী করে একটি ঘোষণাপত্র গৃহীত হয়। চূড়ান্ত বিবৃতিতে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সকল রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার নীতিকে সমর্থন জানানো হয়। সম্মেলনে ৯০টিরও বেশি দেশ অংশ নেয়।

তবে সম্মেলনে অংশ নেওয়া দেশ যেমন সৌদি আরব, ভারত, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং সংযুক্ত আরব আমিরাত সম্মেলনের বিবৃতিকে সমর্থন করেনি। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় ‘পর্যবেক্ষক’ মর্যাদায় থাকা ব্রাজিলও সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে স্বাক্ষর করেনি।

ইউক্রেনে শান্তি আনার জন্য এরকম সম্মেলন এই প্রথম। সুইজারল্যান্ডে পাহাড়ের ঢালে বিলাসবহুল ও ঐতিহাসিক রিসোর্টে ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। এতজন রাষ্ট্রনেতাকে একজায়গায় আনা ও শান্তি আলোচনা করার পিছনে কতটা কূটনৈতিক প্রয়াস লাগে তা সহজেই অনুমান করা যায়।

তবে রাশিয়াকে এই বৈঠকে ডাকা হয়নি এবং চীন এই বৈঠক বয়কট করে। সুইজারল্যান্ড জানিয়েছে, তারা ভবিষ্যতে শান্তির দীর্ঘ রাস্তায় চলার জন্য একটা ভিত্তি প্রস্তুত করতে চেয়েছে। 

দীর্ঘ আলোচনার পর বিবৃতি দেয়া হয়। যৌথ বিবৃতিতে সই করে ৮০টিরও বেশি দেশ। যুক্তরাষ্ট্র, ইইউ-র সব দেশ, ঘানা, কেনিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া, ফিলিপাইন্স, কাতার, গুয়াতেমালার মতো দেশগুলি তাতে সই করেছে।

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit