বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রাত ৮টার মধ্যে ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ: আতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির সকল বর্জ্য রাত ৮টার মধ্যে অপসারণ করা হবে। ঈদের নামাজ শেষে সোমবার (১৭ জুন) দুপুরে রাজধানীর মিরপুর স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন ৬ নং গলিতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেয়র বলেন, কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের জন্য সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজার কর্মী নিয়োজিত আছেন। আর গাড়ি রয়েছে প্রায় ৫০০। যারা এখনো কোরবানি করেননি তারা দ্রুততম সময়ের মধ্যে কোরবানি সম্পন্ন করেন।  

আজকে যারা কোরবানি করবেন না আগামী কালের মধ্যে তাদের সম্পন্ন করার অনুরোধ করেন মেয়র। যেন পরশুদিন বুধবার (১৯ জুন) কর্মদিবস শুরু হওয়ার আগে ঢাকাকে পরিচ্ছন্ন করা যায়; মানুষ কর্মস্থলে এসে পরিচ্ছন্ন ঢাকা পায়। মেয়র বলেন, এখন ডেঙ্গু ছড়ানো মৌসুম চলছে। গ্রামে যাওয়ার সময় ভাঙা পাত্র ও নারিকেলের খোসার মতো পানি জমতে পারে এমন পাত্র বাইরে রেখে যাবেন না। বাইরে এসব পাত্র রেখে গেলে পানি জমলে মশার বংশ বিস্তার হবে, ডেঙ্গু রোগ ছড়াবে।  

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বরের প্যারিস রোডের খেলার মাঠ ও মিরপুর ২ নম্বরে ৬ নম্বর গলিকে কোরবানি পশু জবাই করার জন্য নির্দিষ্ট করা হয়। নির্দিষ্ট জায়গাতে কোরবানির মালিকের বাসায় মাংস পৌঁছে দেওয়ার জন্য রিকশা ও ভ্যানের ব্যবস্থা রাখা হয় বলেও জানান মেয়র আতিক।  

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit