শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

বাগবিতণ্ডায় জড়িয়ে নেপাল অধিনায়ককে কী বলেছিলেন তানজিম?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : সেন্ট ভিনসেন্টে সোমবার (১৭ জুন) নেপালের বিপক্ষে এক রোমাঞ্চর ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। এদিন মাত্র ১০৬ রানের পুঁজি নিয়েও টাইগারদের জয়ের অন্যতম নায়ক তানজিম সাকিব। শুরু থেকে একটানা বল করে নিজের চার ওভারের স্পেল শেষ করেন তিনি। ২১ ডট দিয়ে ২ মেডেনসহ তুলে নেন নেপালের প্রথম পাঁচ ব্যাটারের চার জনকে। তার ম্যাজিকাল স্পেলেই ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড।

আগ্রাসী মেজাজে বল করে কুশেল ভুর্তেল ও অনীল শাহকে সাজঘরে ফেরানোর পর ক্রিজে আসেন রোহিত পাউডেল। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলটি করার পর রোহিতের দিকে রাগান্বিতভাবে তাকান তানজিম। সে সময় কিছু একটা বলতে দেখা যায় নেপাল অধিনায়ককে। এগিয়ে যান টাইগার পেসার। দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে অন্যরা এসে তাদের আলাদা করেন। রোহিতের সঙ্গে তানজিমের বাগবিতণ্ডা কাজেও দিয়েছে। পরের ওভারে তানজিম যখন আবার আক্রমণে আসেন তাকে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন রোহিত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের সে বাগবিতণ্ডা নিয়ে মুখ খোলেন নেপাল অধিনায়ক। এ সময় ক্ষোভ প্রকাশ না করে বরং টাইগার পেসারের প্রশংসা করতে দেখা যায় রোহিতকে। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সে মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে রোহিত বলেন, “তানজিম সত্যিকার অর্থে অনেক ভালো বল করেছে। নতুন বলে সে আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল। সে ঠিক জায়গায় বল করছিল। সে আমাদের কঠিন প্রশ্নের মুখে ফেলেছিল। সে আমার কাছে আসে এবং মেরে খেলার জন্য বলে। আমি তাকে বলি ‘যাও, বল করো’। আর কিছুই না।”

এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। তানজিমের আক্রমণের পর প্রতিরোধ গড়ে তুলেছিলেন কুশাল মাল্লা আর দিপেন্দর সিং আইরি। দুজনের ৫২ রানের জুটিতে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাচ্ছিল বাংলাদেশ। তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার। ১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নেন মাল্লাকে। এরপর ১৯তম ওভারে এসে শুধু উইকেট মেডেনই নেননি, সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতে মুঠোয় নিয়ে আসেন। ৪ ওভারে ৩ উইকেট নিয়ে মাত্র ৭ রান দিয়েছেন তিনি।

এদিকে রোমাঞ্চকর এ জয়ে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit