সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ইসরাইলের বাধা, কুরবানি দিতে পারেননি গাজাবাসীর অনেকেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত গাজার অনেকেই পবিত্র ঈদুল আজহায় কুরবানি দিতে পারেনি। সবগুলো সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে তারা গাজায় কুরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে ইসরাইল বাহিনী।

সোমবার এ তথ্য জানিয়েছে গাজার স্থানীয় মিডিয়া অফিস। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, দখলদার বাহিনী গাজার লোকজনকে কুরবানি থেকে বাধা দিয়ে নতুন একটি অপরাধ করেছে। তারা রাফা সীমান্ত ক্রসিং দখলের পাশাপাশি অন্য সব ক্রসিং বন্ধ করে কুরবানির পশু প্রবেশে বাধা দিচ্ছে। গাজার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞা বলে অভিহিত করেছে।

এমনিতেই ২৫০ দিন ধরে চলমান ইসরাইলি হামলায় মানুষের পাশাপাশি প্রাণ গেছে অসংখ্য গবাদি পশুর। অনাহারেও মারা গেছে অনেক পশু। এছাড়া দুর্ভিক্ষের কবলে পড়া গাজাবাসী প্রাণ বাঁচাতেও অনেক পশু জবাই করে খেয়েছে। সব মিলিয়ে গাজায় কুরবানির পশু নেই বললেই চলে। যে কয়েকটি পশু রয়ে গেছে, সেগুলোর মূল্যও আকাশছোঁয়া। তাই তারা পবিত্র কুরবানি উপলক্ষ্যে বাইরে থেকে পশু আমদানি করতে চেয়েছিল। কিন্তু তাতে ব্যাপকভাবে বাধা দেওয়া হয়েছে। ফলে অনেকেই ইচ্ছে থাকলেও কোরবানি দিতে পারেননি।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ঈদুল আজহার অন্যতম ও অবিচ্ছেদ্য অংশ পশু কুরবানি করা। কিন্তু তাতে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। মুসলিমদের অধিকার ও মানবাধিকারের এই নির্মম লঙ্ঘন বন্ধ করতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ইসলামের বিরুদ্ধে এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই অপরাধ অব্যাহত রাখার জন্য মিডিয়া অফিস ইসরাইল ও মার্কিন প্রশাসনকে সম্পূর্ণ দায়ী বলে অভিহিত করে।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit