সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

যুক্তরাষ্ট্রে ৯ জনকে গুলি করে বন্দুকধারীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মিশিগান শহরের একটি ওয়াটার পার্কে এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে দুই শিশু ও তাদের মা’ও রয়েছে।এই শিশুদের একজনের বয়স চার এবং আরেকজনের বয়স ৮ বছর। 

ওকল্যান্ড কাউন্টির পুলিশ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় শনিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রচেস্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে গাড়ি থেকে নেমেই ওই বন্দুকধারী একটি নাইন মিলিমিটার সেমিঅটোমেটিক পিস্তল থেকে প্রায় ৩০টি গুলি ছোড়েন। এতে ৯ জন গুলিবিদ্ধ হন।

মাথায় গুলিবিদ্ধ আট বছর বয়সী একজন ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া পেটে ও পায়ে গুলি লাগায় ওই শিশুর মা-ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে তার চার বছর বয়সী ভাই পায়ে ক্ষত নিয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। 

এদিকে এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত যায় মার্কিন পুলিশ। তবে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া। ধারণা করা হচ্ছে সে নিজেই গুলি করে আত্মহত্যা করেছে।

ওই হামলাকারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন পুলিশ। তবে তার বয়স ৪২ বছর। সে একজন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit