বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

এবার হজে অংশ নিয়েছেন বিশ্বের ১৮ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর সৌদি আরবসহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন।

এর মধ্যে বিদেশি রয়েছেন ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন এবং সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী প্রবাসী মিলিয়ে হজে অংশ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন।

গতকাল শনিবার সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অফিস ‘জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস’ (জিএএসটিএটি) এ তথ্য প্রকাশ করে। সৌদি প্রেস এজেন্সির বরাতে সৌদি গেজেট হজে অংশগ্রহণকারীদের এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে গত শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী, ১৫ জুন শনিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হয়। এদিন হজের খুতবা পাঠ হয়। আরাফার ময়দানে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা জানান হজযাত্রীরা।

আজ রবিবার অন্যান্য আনুষ্ঠানিকতা ও কোরবানির মধ্য দিয়ে সেখানে ঈদুল আজহা উদযাপন হবে।

ঈদুল আজহা শেষে ১১ ও ১২ তারিখ মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। ঈদ এবং তার পরবর্তী দুই দিন তাদেরকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করতে হয়।

জিএএসটিএটি বলছে, স্থানীয় ও বিদেশি মিলিয়ে এবার ৯ লাখ ৫৮ হাজার ১৩৭ জন পুরুষ হজে অংশ নিয়েছেন; নারী রয়েছেন ৮ লাখ ৭৫ হাজার ২৭ জন।

মোট অংশগ্রহণকারীর মধ্যে আরব দেশগুলো থেকে গেছেন ২২ দশমিক ৩ শতাংশ। এশিয়ার ৬৩ দশমিক ৩ শতাংশ, আফ্রিকার ১১ দশমিক ৩ শতাংশ এবং ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য অঞ্চলের হজযাত্রী রয়েছেন ৩ দশমিক ২ শতাংশ।

এর মধ্যে সৌদি আরবে উড়োজাহাজে করে গেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৪৫ জন, স্থলপথে ৬০ হাজার ২৫১ জন এবং সমুদ্রবন্দর হয়ে হজে গেছেন ৪ হাজার ৭১৪ জন।

এবার বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন ৮৫ হাজারের বেশি মানুষ।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit