শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ভারতে গিরিখাতে বাস, নিহত ১৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে গভীর খাদে টেম্পো ট্রাভেলারের একটি যাত্রীবাহী মিনিবাস পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েজন আহত হয়েছেন।

শনিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ রাইতোলির কাছে ঋষিকেশ-বদরিনাথ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানান, শনিবার সকালে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল গাড়িটি। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে ঘটে বিপত্তি। ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit