রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

যুবলীগ নেতার ঈদ-উল আযহার শুভেচ্ছা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।
রাকিবুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। 
মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ–উল আযহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদ–উল আযহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সস্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।
ঈদুল আযহার শিক্ষাও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি দেশবাসীর কল্যাণ কামনা করেন। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। সকলকে জানাই ঈদ মোবারক!

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit