শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চড়া আদা-রসুনের বাজার, ঊর্ধ্বমুখী পেঁয়াজও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১৪ জুন) কেরানীগঞ্জের কালীগঞ্জ, জিনজিরা, আগানগর এবং রাজধানীর রায়সাহেব বাজার, নয়াবাজার ও শ্যামবাজার ঘুরে দেখা যায়, বাজারে বাড়তি দরে বিক্রি হচ্ছে আদা, রসুন ও পেঁয়াজ। কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়ে বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়।

বিক্রেতারা জানান, পাইকারি পর্যায়ে বেড়ে গেছে পেঁয়াজের দাম। এর প্রভাবে দাম বেড়ে গেছে খুচরা পর্যায়েও। কেরানীগঞ্জের আগানগর বাজারের বিক্রেতা লোকমান বলেন,সরবরাহ কম থাকায় পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম বাড়তি। এ ছাড়া পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। এতে খুচরা বাজারে দাম বাড়ছে। আর ক্রেতারা জানান, মাঝে পেঁয়াজের দাম কমলেও কোরবানিকে কেন্দ্র করে ফের অস্থির হচ্ছে বাজার।

 

ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়

এদিকে, পাইকারি বাজারের দাম জানতে পুরান ঢাকার শ্যামবাজারে দেখা যায়, পাইকারি পর্যায়ে প্রতি পাঁচ কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৭৫-৪০০ টাকায়। এছাড়া, কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি দেশি রসুন ২৩০-২৪০ টাকা, আর আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়।

 

প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকায়। ছবি: সময় সংবাদ

সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। কেজিতে ২০-৪০ টাকা পর্যন্ত বেড়ে মানভেদে আদা বিক্রি হচ্ছে ২৬০-৩০০ টাকায়।

 

মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২৬০-৩০০ টাকায়। ছবি: সময় সংবাদ

বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদে বরাবরই চাহিদা বাড়ে আদা, রসুন ও পেঁয়াজের; তাই দামও বাড়ে। কেরানীগঞ্জের জিনজিরা বাজারের ব্যবসায়ী উজ্জ্বল বলেন,কোরবানির কারণে ট্রাকগুলো গরু পরিবহন করায় পণ্য কম আসছে। তাছাড়া বেড়ে গেছে চাহিদাও। এতে দাম চড়েছে।

রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ী আরিফ হোসেন জানান, কোরবানির কারণে ট্রাক-পিকআপগুলো কাঁচামাল পরিবহন বাদ দিয়ে গরু আনা-নেয়ার কাজ করছে। এতে পরিবহন সংকট তৈরি হওয়ায় ভাড়াও বেড়েছে।


এর পাশাপাশি কোরবানি উপলক্ষে পেঁয়াজ, আদা ও রসুনের চাহিদা বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দামও বাড়তি। ঈদের পর দাম ফের কমতে শুরু করবে।

আরিফ আরও বলেন, ডলার সংকট ও ডলারের দাম বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে বিদেশ থেকে পণ্য আমদানি কার্যক্রম। এটিও দাম বাড়ার কারণ।

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit