শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

চেয়ারম্যান পদে দোয়া প্রার্থীর ঈদ-উল আযহার শুভেচ্ছা 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৮৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাব ও ধামসোনা ইউনিয়নবাসী সহ বিশ্বের সকল মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ মোজাফফর হোসেন জয়। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। 
মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ–উল আযহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদ–উল আযহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সস্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।
ঈদুল আযহার শিক্ষাও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি দেশবাসীর কল্যাণ কামনা করেন। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। সকলকে জানাই ঈদ মোবারক! এছাড়া তিনি আগামী ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও প্রার্থনা কামনা করেন।

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit