সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

নগরীর জলাবদ্ধতা নিরশনে সাংবাদিকদের সাথে ডিআই’র মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরশনের লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ২৪ তম ব্যাচের আয়োজেনে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় জলাবদ্ধতা নিরশন এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ডিআই ফেলোশিপ ২৪ম ব্যাচের দুজন ফেলো,সিলেট জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক ও ৩নংওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিয়া আহমদ সনি জলাবদ্ধতা নিরসন নিয়ে সাংবাদিকদের সামনে তাদের গৃহিত উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।  তারা জানান, সিলেট শহরের মুন্সিপাড়া এলাকাটি একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই এলাকার ৩০ থেকে ৩৭ নং বাসার পাশে অবস্থিত ড্রেনটি এলাকার ড্রেনেজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ড্রেনটিতে খনন কাজ ও গভীরতার অভাবে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।

যার ফলে স্থানীয় জনসাধারণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই উক্ত সমস্যাটির সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন। এর আগে ডিআইএর ২৪ তম ব্যাচের তরুণ রাজনৈতিক ফেলোবৃন্দ জলাবদ্ধতা নিরসনে মুন্সিপাড়া এলাকার জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহন কার্যক্রম পরিচালনা করে। সেই সাথে গত ৩০ মে ২০২৪ইং তারিখে ওয়ার্ডের কাউন্সিলর বরাবর মুন্সিপাড়া এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তারা ঐ এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কাউন্সিলরের পাশাপাশি সমাজের অন্যান্য নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা লীগের সভাপতি, সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট জাহিদ সরওয়ার সবুজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজর মো. নাঈমুর রহমান, রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit