সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু: বিএনপি মহাসচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার (আওয়ামী লীগ) আমাদের প্রধান শত্রু। তারা দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শিগগিরই আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল (সমমনা) একত্রিত হতে পেরেছি। কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। 

বিরোধী রাজনৈতিক দলের ঐক্য ‘একাট্টা’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে কাজ করেছি। আমরা ৩১ দফা দিয়েছি, সেই ৩১ দফাতে এদেশের প্রত্যেক মানুষের কথা বলা আছে। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা বলা আছে। অর্থনীতি কাঠামো পরিবর্তনের কথা বলা আছে। এই ৩১ দফা এখন জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’ 

তিনি বলেন, ‘জনগণ একটা জিনিসে স্থির। সেটা হচ্ছে, তারা এই সরকারকে চায় না। এটা হচ্ছে, মূল কথা। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। জনগণের না চাওয়ার যে ইচ্ছা, আমরা সেটাকে কী করে ইতিবাচক কাজে নিয়ে তাদেরকে (আওয়ামী লীগ) পরাজিত করতে পারি, সেই কাজটি আমাদের করতে হবে। ইতোমধ্যে বাম-ডান সবার সঙ্গে আমরা কথা বলেছি।

শরিকদের প্রতি অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলন দৃঢ় করার জন্য আপনারা সবাই কাজ করছেন। আমি অনুরোধ করব যে, আপনারা এমন কোনো কথা বলবেন না, যাতে এই ঐক্যে কখনো বিভক্তি সৃষ্টি হয়। ঐক্য বিনষ্ট হয়।’ 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র নেই। নীতি-নৈতিকতা নেই। যাই চলছে নীতিহীনতা। সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই দলের কাছ থেকে গণতন্ত্র একবার উদ্ধার করতে হয়েছিল। এখন গণতন্ত্র উদ্ধার করা আরও কঠিন। এরা গত ১৬ বছর দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। পৃথিবীতে আরও অনেক বড় বড় স্বৈরাচার ছিল, তাদের পতন হয়েছে। এই সরকারেরও পতন হবে।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, জাতীয় পার্র্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণফোরাম একাংশের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির এএফএম সোলায়মান চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী আখন্দ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের একাংশের নুরুল হক নুর, অপর অংশের মিয়া মশিউজ্জামান, জাগপার রাশেদ প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নিশিখা জামালী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit