সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আবারও বাড়ল সোনার দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা। যা পূর্বে ছিল ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। মঙ্গলবার (১১ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১২ জুন) থেকে নতুন দর কার্যকর হবে। এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৯ হাজার ১১৭ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit