শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পূর্ব দোনেৎস্কের আরেকটি গ্রাম দখলে নিল রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের আরেকটি গ্রাম সোমবার (১০ জুন) দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় একটি বড় শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিক এই সাফল্যের দাবি করলো মস্কো। কয়েক ডজন বিশ্বনেতা ও শীর্ষ কূটনীতিক সুইজারল্যান্ডের ওই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সপ্তাহান্তে বিশ্বনেতাদের এই বৈঠকে কিয়েভের প্রতি তাদের সমর্থনের আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এদিকে, প্রায় এক বছরের অচলাবস্থার পর ইউক্রেন এই বসন্তে ডজন ডজন ফ্রন্টলাইন বসতি পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। রাশিয়ার সেনারা এসব এলাকায় সেনা ও গোলা-বারুদ সরবরাহ জোরদার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, তাদের বাহিনী ‘অগ্রগতি অব্যাহত রেখে শত্রুর প্রতিরক্ষার ব্যুহ ভেদ করেছে এবং রাশিয়ানিয়ন্ত্রিত শহর দোনেটস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্টারোমায়োরস্কি বসতি দখল করেছে।

এই গ্রাম হারানোর বিষয়টি কিয়েভের জন্য একটি প্রতীকী পরাজয়। কারণ, ইউক্রেন গত বছর পাল্টা আক্রমণে যে কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল, এটি সেগুলোরই একটি। দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণের সম্মুখ ফ্রন্টলাইনেই স্টারোমায়োরস্কি গ্রামটি অবস্থিত। মস্কো ২০২২ সালে যে চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছিল, দোনেৎস্ক তার একটি এবং সেখানে এখনো কিছু ফ্রন্টে তীব্র যুদ্ধ চলছে।

পুতিন গত সপ্তাহে একটি অর্থনৈতিক ফোরামে বলেছিলেন, রাশিয়া চলতি বছরে ইউক্রেনের ৪৭টি শহর ও গ্রাম দখল করেছে।

এর মধ্যে রয়েছে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চল। গত মাসে একটি বড় স্থল হামলা চালিয়ে এটি দখল করে নেয় মস্কো। এর ফলে সেখান থেকে হাজার হাজার ইউক্রেনীয়কে সরিয়ে নেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গত রবিবার বলেছেন, ওয়াশিংটন আংশিকভাবে মার্কিন সরবরাহ করা অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়ার পর খারকিভ সীমান্ত অঞ্চলে রাশিয়ার অগ্রগতি থমকে গেছে।

বাইডেন গত সপ্তাহে নিশ্চিত করেছেন, তিনি মধ্য সুইজারল্যান্ডের লুসার্ন হ্রদের পাশে বার্গেনস্টক রিসোর্টে ১৫-১৬ জুনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। বিশ্লেষখদের মতে, এটি কিয়েভের জন্য একটি বড় ধাক্কা।

বাইডেনের পরিবর্তে সেখানে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক এবং আর্থিক সমর্থক যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মস্কোর মিত্রদের মধ্যে উচ্চ-স্তরের বিশেষ করে প্রধান মিত্র চীনের উপস্থিতি নিশ্চিত করার আশা করেছেন জেলেনস্কি।

বেইজিং ওই সমাবেশের সমালোচনা করে বলেছে, ‘রাশিয়ার অংশগ্রহণ ছাড়া এই সম্মেলনে চীনের অংশগ্রহণ করা কঠিন হবে।’

সোমবার সুইস প্রেসডেন্সি জানিয়েছে, ৯০টি দেশ তাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit