শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সৌদি পৌঁছেছেন ৯৫ শতাংশ হজযাত্রী, কাল শেষ হচ্ছে হজ ফ্লাইট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ২০১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২৯৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭৪ হাজার ২৬২ জন। 

মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

ধর্ম মন্ত্রণালয়ে তথ্যমতে, বুধবার (১২ জুন) শেষ হচ্ছে চলতি বছরের শেষ ফ্লাইট। আজ ও আগামীকাল এই দুইদিনে বাকি ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদিতে যাবে। এই দুইদিনে বিমান বাংলাদেশ, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের সিডিউল করা ১৩টি ফ্লাইট রয়েছে। এরমধ্যে সকাল ৮টায় একটি ফ্লাইট সৌদিতে পৌঁছেছে। আর সাতটি ফ্লাইট আজ সৌদিতে যাওয়ার কথা রয়েছে। আগামীকাল পাচঁটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। 

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১৬ জুন, আর পবিত্র হজ পালিত হবে ১৫ জুন। 

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit