বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

টিলা ধস ও বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে: সিসিক মেয়র

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সিলেট মহানগরীর মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে নিহত তিনজনের পরিবার ও বজ্রপাত থেকে আগুন লেগে পুড়ে মালনীছড়ায় ক্ষতিগ্রস্থদের সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সোমবার (১০ জুন) দুপুর ১টায় সিলেট সিটি করপোরেশনের জরুরি বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নগরীর ৩৫ নং ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় টিলা ধসে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এখন বর্ষা মৌসুম। বর্ষায় টিলায় ভূমি ধসের ঘটনা প্রায়ই আমরা দেখতে পাই। ঝুঁকিপূর্ণ টিলার আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। টিলায় নিহতদের পরিবারকে ঘর নির্মাণ ও মালনীছড়া বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করবে সিসিক। হাট চলাকালে শহরকে পরিচ্ছন্ন রাখতে সার্বক্ষণিক পরিষ্কার অভিযান চালানো হবে। পবিত্র ঈদের দিন নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য সিসিকের পক্ষ থেকে প্রচারণামূলক কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশন আগামী ১৩ জুন থেকে ৫ দিন পর্যন্ত নগরীর নতুন টুকের বাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে কোরবানির অস্থায়ী পশুর হাট ইজারা আহ্বান করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন শাখা প্রধান উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit