বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধে নতুন পদক্ষেপ হিজবুল্লাহর, এবার ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিতের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইসরায়েলি একটি যুদ্ধবিমান ভূপাতিতের চেষ্টা করেছেল লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। 

স্থানীয় সময় রবিবার মধ্যরাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে বিমান-বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহর একটি গ্রুপ। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ তীব্র হওয়ার মধ্যে নতুন এই পদক্ষেপ নিল সশস্ত্র গোষ্ঠীটি।

তবে হিজবুল্লাহর ওই আক্রমণে ইসরায়েলি যুদ্ধবিমানটি কোনও গুরুতর হুমকির মুখে পড়েনি বলে দাবি করেছে আইডিএফ। 

আট মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এই প্রথম বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করল বলে মনে করা হচ্ছে।  গত বেশ কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার মাত্র ও তীব্রতা বাড়িয়েছে।

আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পর উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর ওই গ্রুপটিকে হত্যা করা হয়।

এছাড়াও দক্ষিণ লেবাননের চেবা, আইতারুন এবং মারকাবায় হিজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ভবনে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এছাড়াও দক্ষিণ লেবাননের হাউলার আরেকটি ভবনে  হিজবুল্লাহ লক্ষ্য করে যুদ্ধবিমান আক্রমণ করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।

এদিকে, এর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে লেবানন সীমান্ত থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তরে ইসরায়েলি উপকূলীয় শহর একর এবং আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে।

এর এক মিনিট পর সাইরেন বেজে ওঠে হাইফার ক্রায়োট শহরতলির কিরিয়াত বিয়ালিক এলাকায়।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, একজন নারী বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হালকা আঘাত পেয়েছেন। তবে অন্যথায় কেউ আহত হয়নি।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে,  লেবানন থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশকারী ‘সন্দেহজনক বস্তু’ ভূপাতিত করতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র থেকে শ্রাপনেল পড়তে পারে এমন উদ্বেগ থেকেই ওই সাইরেন সক্রিয় করা হয়েছিল। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit