বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৭ Time View

জালাল আহমদ,আদালত প্রতিবেদক : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি,বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।রোববার (৯ জুন) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত  এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মারা গেছেন। তার মৃত্যুতে সভাপতির শূন্য পদে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।

 

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit