শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

লোকসভার ফল মোদির রাজনৈতিক-নৈতিক পরাজয়: সোনিয়া গান্ধী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনের ফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক এবং নৈতিক পরাজয় হিসাবে বর্ণনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, মোদি নেতৃত্বের নৈতিক অধিকার হারিয়েছেন।

শনিবার সোনিয়া গান্ধী কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের সেন্ট্রাল হলে নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশেসোনিয়া গান্ধী বলেন, নরেন্দ্র মোদি তার ব্যর্থতার দায় নেওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রী হিসেবে তিনি আবার রোববার শপথ নিতে চান।

তিনি বলেন, মোদি চেয়েছিলেন তার বিজেপি একাই ৪০০ আসন লাভ করবে এবং তিনি তার জোটের মিত্রদের ছেঁটে ফেলবেন। আর এ কারণেই তিনি রাজনৈতিক ও নৈতিক পরাজয়ের সম্মুখীন হয়েছেন।

‘বাস্তবে, তিনি যে ম্যান্ডেট চেয়েছিলেন তা হারিয়েছেন এবং এর ফলে নেতৃত্বের অধিকারও হারিয়েছেন। তবু ব্যর্থতার দায়ভার গ্রহণ না করে তিনি আবার শপথ নিতে চান। তবে আমরা তার কাছে আশা করি না যে, তিনি তার শাসননীতির পরিবর্তন করবেন বা জনগণের ইচ্ছার কথা বিবেচনা করবেন, বলেন সোনিয়া। ’

এর আগে সোনিয়া গান্ধীকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। পরে লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে মনোনীত করে একটি প্রস্তাব পাশ করা হয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। মোদির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে রাহুলকেই যোগ্য মনে করছেন পার্টির সদস্যরা।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit