মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

গাড়ির ছাদ খুলে ভিডিও করতে গিয়ে যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জে গাড়ির ছাদ খুলে ভিডিও করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (৮ জুন) ভোরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। 

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মোখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল আজিম তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেটকার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি। 

ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, রবিউল আজিম তনুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরার কলারোয়ায় স্বজন ও পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit