শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব বিদেশি নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল রোববার। এই শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আমন্ত্রণে এরই মধ্যে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করবেন মোদি। এই একই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরাও শপথ নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা রোববারের মধ্যে দিল্লিতে এসে পৌঁছাবেন।

যারা মোদির শপথে আসবেন তাদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অংশগ্রহণ করবেন—

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল এবং ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।

কোন নেতা কবে ভারতে পৌঁছাবেন-

আজ শনিবার ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট। বাকি নেতারা কাল রোববার দিল্লিতে পৌঁছাবেন।

এসব নেতার আগমন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া লীলা, তাজ, আইটিসি মৌরাসহ বড় হোটেলগুলো কঠোর নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও এসব নেতা ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit