শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সিলেট বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১১টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডা.রুকন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো.কামরুল হাসাল লিমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ডা.সোহেল মাহমুদ, ডা. পূরবী রানী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. জাবেদ, আন্তর্জাতিক সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান।স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার সদস্যসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ চৌধুরী, ডা. গৌতম তালুকদার এবং ডা. রেজাউল ইসলাম মোনাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আশিকুর রহমান মজুমদার, সদস্য সচিব অধ্যাপক ডা. মুজিবুল হক, সিলেট জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন রবিন, ওসমানী মেডিকেল কলেজ শাখার আহবায়ক অধ্যাপক ডা. নাসরীন আখতার, সদস্য সচিব ডা.প্রশান্ত সরকার, মৌলভীবাজার জেলার আহবায়ক ডা. মো. শাব্বির হোসেন খান, সুনামগঞ্জ জেলার আহবায়ক ডা. স্বাধীন কুমার দাস, শ্রীমঙ্গল শাখার আহবায়ক ডা. নিবাস চন্দ্র পাল প্রমুখ।

এছাড়া সম্মেলনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট বিভাগের সকর সদস্য ও সর্বস্থরের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বচিপ এর ভূমিকা ও অঙ্গীকার তুলে ধরেন এবং স্বাস্থ্যখাতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ডা. জামাল উদ্দিন আহমেদ দেশব্যাপী চিকিৎসা খাতে অবকাঠামোগত উন্নয়নের তথ্য তুলে ধরেন এবং চিকিৎসক নির্যাতনের জন্য আইনী ব্যবস্থা নেয়ার আহবান জানান। শুরুতে জাতীয় পতাকা,সংগঠনের পতাকা, শান্তির প্রতীক পায়ারা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখা, ওসমানী মেডিকেল কলেজ শাখা, সুনামগঞ্জ শাখা, মৌলভীবাজার শাখা এবং শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সিলেট জেলা শাখার সভাপতি পদে একক প্রার্থী হিসাবে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন রবিনের নাম প্রস্তাব করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit