শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

সিলেটে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ভাতা প্রদানে সমস্যা নিরূপণ ও সমাধান শীর্ষক সেমিনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৬৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নাগরিকদের সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন ভাতা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সে জন্য এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ভাতা প্রদান নিশ্চিত করণে, বিকাশ, নগদ ও ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং থেকে উপকার ভোগীরা ভাতা গ্রহণ করেছেন।

কিন্তু ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং, নগদ, বিকাশ ইত্যাদির মাধ্যমে সেবা গ্রহিতারা বিভিন্ন প্রতারণা, হয়রানী ও দুব্যবহারের শিকার হওয়ার অভিযোগ পেয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সভা হয়েছে। সভায় সংশ্লিষ্টরা ভাতা গ্রহীতাদের ভাতা প্রদান সহজিকরণসহ সেবা নিশ্চিতের আশ্বাস প্রদান করেছেন। তিনি সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলা পর্যায়ে এ সেবা নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, যাতে এই সুবিধা বঞ্চিত উপকার ভোগীরা হয়রানীর শিকার না হয়। তিনি এজেন্ট তদারকি ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিং এর দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।

৮ জুন শনিবার সকালে শেখঘাট জেলা সমাজ সেবা কার্যালয় মিলনায়তনে আয়োজিত সেমিনারে ভাচূয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে উপস্থিত উপকার ভোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার আবদুল্লাহ আল জুবায়ের।

সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নাজিম উদ্দিন, রেজিস্ট্রেশন অফিসার আবু ইউসুফ, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর বিভাগীয় ইনচার্জ আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক সাহেদ আরবী, এনটিভি ইউরোপ প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরান, উপকার ভোগী সুফিয়া বেগম, খোকন মিয়া, কাওছার আহমদ। এজেন্ট ব্যাংকিং এর বিভিন্ন সমস্যা সেমিনারে নিরূপন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য ব্যাংক এশিয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit