বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির? আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

গরম গরম ‘রসুনে গরুর ঝুরি ভাজা’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : উপকরণ: গরুর মাংস (হাড়সহ) ১ কেজি। রসুন বাটা ১ টেবিল চামচ। আদা বাটা ১ টেবিল চামচ। গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ), মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, এক কাপ পেঁয়াজ কুচি বা বাটা, এক চিমটি জিরা গুঁড়া, লবণ স্বাদমতো, পরিমাণমতো তেল ও পরিমাণমতো পানি, আস্ত রসুনের কোয়া ১ কাপ, বড় করে কাটা পেঁয়াজের ফালি ১ কাপ।

প্রস্তুত প্রণালি: মাংসে রসুন ও পেঁয়াজ কুঁচি ছাড়া সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে পানি শুকিয়ে ফেলতে হবে। এরপর হাত দিয়ে বা হামান দিস্তায় কষানো মাংস ঝুরি করে নিতে হবে। তাছাড়া কয়েকদিন জ্বাল দিতে দিতেও ঝুরি করে নেয়া যায়। অন্য একটি চুলায় আধা কাপ তেল দিয়ে তাতে রসুন ও পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে।

হালকা ভাজা ভাজা অবস্থায় ঝুরি করা মাংস ছেড়ে দিয়ে সেটি অল্প আঁচে দীর্ঘক্ষণ ভাজতে হবে। রসুনের ঘ্রাণ ছড়িয়ে মাংস মুচমুচে ভাজা হয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর সুন্দর ডিশে তুলে ওপরে রসুনের বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজার ‘রসুনে গরুর  ঝুরি ভাজা’।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit