বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির? আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

মজাদার ভেজিটেবল পাই তৈরির রেসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিকেলে চা এর সাথে গরম গরম পরিবেশন করুন ভেজিটেবল পাই। এটি তৈরি করতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অতুলনীয়। তাহলে শিখে নিন কীভাবে তৈরি করবেন মজাদার ভেজিটেবল পট পাই। উপকরণ : ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, ডিমের কুসুম ২টা, পানি পরিমাণ অনুযায়ী এবং লবণ স্বাদ অনুযায়ী।

পুরের জন্য : আলু কুচি, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পিঁয়াজ সবগুলো সবজি নিতে হবে আধা কাপ এবং লবণ সামান্য।

প্রণালি : প্রথমে ময়দা ও তেল দিয়ে ভালোভাবে ময়ান করে নিন। ডিমের কুসুম, পানি ও লবণ দিয়ে খামির করে ৩০ মিনিট ঢেকে রাখুন। ফ্রাইপ্যানে তেল দিয়ে সবজিগুলো দু-তিন মিনিট ভেজে নিতে হবে। এবার খামির ভালো করে মথে নিতে হবে। খামির দুভাগ করে বেলে নিতে হবে। ছবির মতো করে কেটে নিতে হবে। 

এরপর মাঝের অংশে সবজির পুর দিতে হবে। পুর দিয়ে ছবির মতো ওপরে বুনন করে দিতে হবে। তেলমাখা বেকিং ট্রেতে পাই দিতে হবে। এর ওপর ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিতে হবে। এবার সাত মিনিট প্রিহিট করা ওভেনে ১৬০ সেলসিয়াসে ২৫ মিনিট বেক করে নিন। তাপমাত্রা রাখুন আপার এবং লোয়ার। আর ট্রে দ্বিতীয় রেকে নিয়ে নিন। ব্যস, হয়ে গেল ভেজিটেবল পাই।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit