বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

মিয়ানমারের সেনাবাহিনীর নিন্দায় জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রাখাইনসহ মিয়ানমারের বিভিন্ন জায়গায় দেশটির সেনাবাহিনী বেসামরিকদের ওপর অভিযান চালিয়েছে। এতে অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়। জাতিসংঘ মহাসচিব এ হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে জান্তা ও আরাকান আর্মির সংঘাতের মাঝখানে আটকে পড়া রোহিঙ্গাদের ওপর ‘চলমান নিধন’ বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, দু’তিন দিন ধরে গ্রামটিতে তাণ্ডব চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। গ্রামের মানুষদের চোখ বেঁধে মারধর করেছে। তাদের কারও কারও শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে। আবার কাউকে প্রস্রাব পান করতে বাধ্য করেছে। তারা মূলত আরাকান আর্মির ( এএ) সমর্থকদের খুঁজতে গ্রামটিতে ঢুকেছিল।
 
মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, ১৫ বছর থেকে ৭০ বছর বয়সী ৫০ জনকে সহিংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে আরাকান আর্মির ধারণা এই সংখ্যা ৭০ জনের বেশি। এই ঘটনা মিয়ানমারের তিন বছরের গৃহযুদ্ধে সংঘটিত নৃশংস ঘটনাগুলোর একটি। তবে মিয়ানমারের জান্তা সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলকারী জান্তাকে উৎখাত করার লক্ষ্যে একটি সম্মিলিত অভিযানে অংশে নিতে অন্যান্য জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয় আরাকান আর্মি। আরাকান আর্মির সদস্যরা বর্তমানে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর। 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit