সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

আমি সব সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই থাকব: নীতীশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এনডিএ জোটের সংসদীয় প্রতিনিধিদের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দলের নেতা নীতীশ কুমার বলেছেন, আমি সব সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই থাকব। এই সময় দেশের জন্য অর্থপূর্ণ কিছু করতে না পারার অভিযোগ তুলে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সমালোচনাও করেন তিনি।

মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, পরের বার যখন আপনি (ক্ষমতায়) আসবেন, তখন এবার যারা এখানে-সেখানে জিতেছে তারাও হেরে যাবে। তিনি আরও বলেন, আমাদের দল, জনতা দল (ইউনাইটেড), ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে সমর্থন করে। এটা খুবই আনন্দের বিষয় যে তিনি গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী ছিলেন এবং আবারও প্রধানমন্ত্রী হবেন। তিনি দেশের সেবা করেছেন। যে কাজ অবশিষ্ট আছে, তিনি এবার তাও পূরণ করবেন, আমরা তার সাথেই থাকব।

গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ব্যর্থ হলে নীতীশ এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও হয়ে উঠেছেন ‘কিংমেকার’। তাদের পাওয়া মোট ২৮টি আসনের ওপর ঝুলে আছে এনডিএ জোটের সরকার গঠনের ভাগ্য।

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit