শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

ফেসবুকে কারও পোস্ট দেখতে না চাইলে যা করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১২৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেক সময় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ফেসবুকে কিছু মানুষকে বন্ধু তালিকায় রাখতে হয়। যাদের অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট নিয়মিত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক নষ্টের ভয়ে চাইলেও বন্ধু তালিকা থেকে তাদের বাদ দেওয়া যায় না।

এ ক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা নির্দিষ্ট ব্যক্তিকে আনফলো করে এ সমস্যার সমাধান করা সম্ভব। এতে করে সেই ব্যক্তি ফ্রেন্ড লিস্টে থাকলেও তার কোনো পোস্ট ফেসবুকে দেখা যাবে না। শুধু তা–ই নয়, আপনি যে ওই ব্যক্তিকে আনফলো করেছেন সে বিষয়টিও টের পাবে না।

যেভাবে আনফলো করবেন-

১. স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এবার নিচে থাকা ‘নিউজ ফিড’ নির্বাচন করে ‘আনফলো পিপল এন্ড গ্রুপ’ অপশনে ক্লিক করে ডানপাশে ‘অল’ অপশনে ক্লিক করে ‘ফ্রেন্ড অনলি’তে গিয়ে  নিচে ফ্রেন্ড লিস্টে থাকা সবার নাম দেখা যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের পাশে থাকা আনফলো বাটনে ক্লিক করতে হবে।

২. নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়েও তাকে আনফলো করা যায়। এ জন্য প্রোফাইলে প্রবেশ করে ফ্রেন্ডস বাটনে ট্যাপ করতে হবে। তারপর প্রদর্শিত অপশন থেকে আনফলো বাটন নির্বাচন করতে হবে।

৩. নিউজ ফিডে কাঙিক্ষত ব্যক্তির পোস্ট দেখা মাত্রই ডান পাশে তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘আনফলো’ করতে হবে। এ ছাড়াও ফেসবুকে বিরক্তিকর কোনো ব্যক্তির পোস্ট ৩০ দিনের জন্য দেখতে না চাইলে স্নুজ অপশনে ক্লিক করে দিন। এতে ওই ব্যক্তির পোস্ট ৩০ দিনের জন্য আপনার নিউজ ফিডে আসা বন্ধ হয়ে যাবে।

 

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit