মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গাজাকে যেভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভাসমান বন্দর নির্মাণ করে গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার চক্রান্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আল হাব্বাশ এই মন্তব্য করেন।

গণমাধ্যমের খবরে বলা হয়, হাব্বাশ বলেন- গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত মানবিক বন্দরটি একটি গোপন চক্রান্তের অংশ। এর মাধ্যমে তারা গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল। গাজাবাসীকেও বাস্তুচ্যুত করতে চেয়েছিল।

হাব্বাশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের ধর্মীয় ও ইসলাম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। একইসাথে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সুপ্রিম কাউন্সিল ফর শরিয়া জাস্টিসের চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ভাসমান বন্দরটি আমাদের চোখে ধুলো দেওয়ার একটি অপপ্রচেষ্টা। এটি গাজা উপত্যকার পরিস্থিতিকে ইসরায়েলি শাসন ও ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে রাখার একটি প্রচেষ্টা।”

তিনি বলেন, “আমরা যা আশঙ্কা করছি তা হল, এই ভাসমান বন্দরটি ইসরায়েলি চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর মাধ্যমে গাজা উপত্যকার বাসিন্দাদের বিভিন্ন বন্দর দিয়ে বিতাড়িত করার চেষ্টা করা হবে।” সূত্র: জেরুজালেম পোস্ট

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit